দামুড়হুদায় ট্রাক্টরচাপায় একজনের মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২২, ২১:৫৫

চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার মোড়ে মাটি ভর্তি ট্রাক্টরচাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। 

ওই ব্যক্তির নাম মো. মিনাল হোসেন (৪০)। সে একটি ওষুধ কোম্পানির ফিল্ড অফিসার। 

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মো. মিনাল হোসেন মোটরসাইকেল যোগে কার্পাসডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। এ সময় বাজার বটতলার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটি ভর্তি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুয়েল হাসান জানান, ক্ষতিপূরণ বাবদ ২ লাখ ৮০ হাজার টাকায় মীমাংসা করা হয়েছে। 

দামুড়হুদায় মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

ইত্তেফাক/এএএম