গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আপডেট : ২২ জুন ২০২২, ০৯:৪০

গাজীপুরে ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

আজ বুধবার (২২ জুন) ভোর পৌনে ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মিরাজ ইসলাম জানান, কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় আজ বুধবার ভোর পৌনে ৫টার দিকে ঝুটের গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি, জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটিসহ চারটি টিম কাজ করছে।

ইত্তেফাক/কেকে