চট্টগ্রামের হাটহাজারী থেকে একটি অজগর সাপ (বার্মিজ অজগর) উদ্ধার করেছে বনবিভাগ। বুধবার (২২ জুন) সকালে উপজেলার সত্তার ঘাট এলাকার বড়ুয়া পাড়া থেকে সাপটি উদ্ধার করা হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়দিনের ভারি বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে হাটহাজারীর বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় বিষধর সাপ, কীট পতঙ্গ লোকালয়ে চলে আসছে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সাপটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগের গহিন জঙ্গলে অবমুক্ত করা হয়।
