রাশিয়ায় কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ২৪ জুন ২০২২, ১০:০৯

রাশিয়ার রিয়াজান শহরের কাছে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়েছে একটি কার্গো বিমান। এ ঘটনায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৪ জুন) সকালে অবতরণের সময় দুর্ঘটনা কবলিত হয় প্লেনটি। এ সময় তিনজন নিহত হন। আহত হয়েছেন ৬ জন।

রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, কার্গো বিমানটি ইল্যুশিন আইএল-৭৬ মডেলের। অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় তিনজন নিহত, ছয়জন আহত হয়েছেন।

বিমানটি কোন সংস্থার তা নিশ্চিত করতে পারেনি ইন্টারফ্যাক্স।

ইত্তেফাক/টিআর