রাজধানীর মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৮

আপডেট : ২৪ জুন ২০২২, ১৬:২০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (২৪ জুন) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে ছয় হাজার ১৮ পিস ইয়াবা, ৬৯ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ২৭২ গ্রাম হেরোইন, ১৪৪ বোতল ফেন্সিডিল ও ৩৭ বোতল দেশি মদ জব্দ করা হয়।

ইত্তেফাক/এমএএম