প্রয়াত সাংবাদিক পীর হাবিবুর রহমান স্মরণে সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুন) বিকালে সুনামগঞ্জ সদরের কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে তিন শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সারাজ মিয়া, তোফাজ্জুল হোসেন, জাপা নেতা সাজিদুর রহমান সাজিদ, ইমরান আহমেদ, কামরুল ইসলাম, ইকরাম আলম পীর, সৈয়দ ফাহমিদ ফামু প্রমুখ।
পীর হাবিবুর রহমানের ছেলে ব্যারিস্টার আহনাফ ফাহমিন অন্তর তার বাবার স্মরণে বন্যার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। সুনামগঞ্জের কৃতিসন্তান ও বাংলাদেশ প্রতিদিনের প্রয়াত নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের বাড়ি এই মাইজবাড়ি গ্রামেই। গত ৫ ফেব্রুয়ারি তিনি মারা যান।
