নতুন শো আয়োজনে কানাডায় কপিল!

আপডেট : ২৫ জুন ২০২২, ০৮:২৬

‘দ্য কপিল শর্মা শো’ বন্ধ হওয়ায় ভক্তরা সোশ্যাল মিডিয়ায় কপিলের শো ছেড়ে দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। তারা কপিলকে শিগগিরই আবার টিভিতে ফিরে আসার দাবি করেছিলেন। তবে শো বন্ধ হলেও তাদের কার্যক্রম বন্ধ হয়নি। শোটির পুরো টিম বিদেশ সফর নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন শোটির উপস্থাপক কৌতুক অভিনেতা কপিল শর্মা। তিনি কোনোকিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেই লুফে নিচ্ছেন ভক্তরা।

জানা গেছে, আজ এবং আগামী ৩ জুলাই কানাডা শো করবেন তারা। সম্প্রতি ‘কপিল শর্মা লাইভ’ শিরোনামের এই শোটির তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন কপিল। তার পোস্টে তিনি বলেছেন, ২৫ জুন (আজ) ভ্যাঙ্কুভারে এবং ৩ জুলাই তার দলের সঙ্গে টরন্টোতে পারফর্ম করবেন। এদিকে কানাডায় নিজের টিমের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কপিল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kapil Sharma (@kapilsharma)

যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যে ক্রু একসঙ্গে হাসে, একসঙ্গে থাকে।’ পোস্টের ছবিগুলোতে কৃষ্ণা অভিষেক, চন্দন প্রভাকর, কিকু শারদা, রাজীব ঠাকুর ও সুমনা চক্রবর্তীকে কপিলের সঙ্গে হাসতে দেখা যাচ্ছে। ছবিতে যেখানে কপিল ও তার টিম রয়েছে, সেটি দেখতে হোটেলের বারান্দার মতো। একটি ছবিতে দেখে মনে হচ্ছে কিকু এবং কপিল তাদের সঙ্গী সুমনাকে তাদের শোতে যেমন টানছেন। তাদের এমন শো আয়োজন এবং পোস্ট ঘিরে নানা জল্পনা-কল্পনাও শুরু হয়েছে নেটদুনিয়ায়।

অনেকেই মনে করছেন, সম্ভবত এই শোটি এখন ওটিটি প্লাটফর্মে পরিণত হতে পারে। তবে নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি

ইত্তেফাক/এমআর