বন্যাদুর্গতদের জন্য রুটি বানাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আপডেট : ২৫ জুন ২০২২, ০৯:০১

বন্যাদুর্গত মানুষের জন্য খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের ১২ লাখ টাকা তুলে প্রাথমিকভাবে সিলেটে বন্যাদুর্গত মানুষের সহায়তার জন্য পাঠানো হয়েছে। ঐ অঞ্চলের ১২টি কলেজকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

বরাদ্দকৃত অর্থ দিয়ে ১২টি কলেজের শিক্ষার্থীরা নিজ হাতে কলেজে কলেজে রুটি ও খাদ্যসামগ্রী তৈরি করবেন। এরপর এগুলো প্রস্তুত করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে পৌঁছে দেবে।

ইত্তেফাক/এমআর