পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আখাউড়ায় আনন্দ র‌্যালি

আপডেট : ২৫ জুন ২০২২, ১৬:২৯

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র‌্যালি বের হয়।

শনিবার সকালে পৌরশহরের সড়ক বাজারস্থ দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সামনে ফিরে আসে।

পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ। 

 

 

ইত্তেফাক/ইউবি