স্বপ্নের পদ্মা সেতুর আদলে ঝিনাইদহে তৈরি করা হয়েছে প্রতীকী ( ডেমো ) পদ্মা সেতু। সেতুর উদ্বোধনী দিনে শহরের পায়রা চত্বরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর উদ্যোগে এ ডেমো পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে।
এটি নির্মাণে সহযোগিতা করেছে চারু ইভেন্ট অ্যান্ড কনস্ট্রাকশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাগর হোসেন সোহাগ।
অবিকল পদ্মা সেতুর আদলে নির্মিত এই সেতু নজর কেড়েছে ঝিনাইদবাসীর। উৎসুক জনতা শহরে এসে ছবি তুলছে, সেলফি তুলছে। নিজের শহরে অবিকল পদ্মা সেতু দেখতে পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।
সাগর হোসেন সোহাগ বলেন, সাইদুল করিম মিন্টুর উদ্যোগে আমরা চেষ্টা করেছি মুল সেতুর আদলে তৈরি করতে। মানুষ যেন এখানে এসে বুঝতে পারে পদ্মা সেতু কেমন দেখতে।
উদ্যোক্তা সম্পাদক সাইদুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করে দেখান। তার উদাহরণ পদ্মা সেতু। পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন আপোষহীন, অটল ও অবিচল। কোনো চাপের কাছে তিনি মাথা নত করেননি। পদ্মা সেতু দেখতে কেমন জেলার অনেকেই জানেন না। তাই জেলাবাসীর জন্য প্রতীকী এই সেতু নির্মাণ করা হয়েছে।

নেত্রকোনায় পদ্মা সেতুর আদলে উদ্বোধনী মঞ্চ