ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বহনকারী হেলিকপ্টারের জরুরি অবতরণ হয়েছে। মাঝ আকাশে একটি পাখির আঘাত লাগার পরপরই বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তে হয় যোগীকে। তবে পাইলটের দক্ষতায় অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, বারাণসীর রিজার্ভ পুলিশ লাইনে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি। বারাণসীর রিজার্ভ পুলিশ লাইনস গ্রাউন্ড থেকে লখনৌয়ের উদ্দেশে যাচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারের সঙ্গে একটি পাখি লাগলে ঘটে বিপত্তি।
হেলিকপ্টারটির কোনও ক্ষতি হয়নি। এর যান্ত্রিক পরীক্ষা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অক্ষত আছেন। তিনি শনিবার বারাণসীতে আসেন। সেখানে কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেন।
