রাজধানীতে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। সোমবার (২৭ জুন) বেলা পৌনে ১১টার দিকে দক্ষিণ বনশ্রীর ১২/৫ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার ও মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
