সেলেক্সট্রার পণ্য নগদ দিয়ে কিনলেই ক্যাশব্যাক

আপডেট : ২৭ জুন ২০২২, ২০:৩১

সেলেক্সট্রা শপ থেকে যেকোনো ব্র্যান্ডের পণ্য কিনে এমএফএস সেবা নগদ দিয়ে মূল্য পরিশোধ করলেই মিলছে ১০ শতাংশ ক্যাশব্যাক। যা একজন গ্রাহক সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা পাবেন। অফারটি চলবে কোরবানি ঈদের আগের রাত পর্যন্ত।

অফার অনুযায়ী ক্রেতারা সেলেক্সট্রার (salextra.co.bd) সাইট থেকে মটোরোলার বিভিন্ন মডেলের স্মার্টফোন, লাইফ স্টাইল পণ্য (হেডফোন, এয়ারবাডস, ভার্ভবাডস, ইয়ারফোন স্পিকার ইত্যাদি), লেনোভো ট্যাব, রিয়েলমির টেক লাইফ ব্র্যান্ড ডিজোর লাইফ স্টাইল পণ্য, অ্যামাজফিটের স্মার্ট ঘড়ি ইত্যাদি কিনে নগদের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ক্রেতারা এ ক্যাশব্যাক পাবেন। 

উল্লেখ্য, সেলেক্সট্রা লিমিটেড বাংলাদেশে মটোরোলা এবং ডিজো’র ন্যাশনাল পার্টনার। মটোরোলা ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে এখানে। 

ইত্তেফাক/এএএম