কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০২২, ১৩:২৭

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় রুশিয়ারা খাতুর (৭০) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। তিনি উপজেলার কল্যাণপুর এলাকার মৃত সামছুদ্দিন মন্ডলের স্ত্রী। দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান এর সত্যতা নিশ্চিত করেছেন। 

বুধবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আল্লারদর্গা নাসির টোব্যাকোর সামনে এ দুর্ঘটনাা ঘটে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি অটোরিকশা-যোগে রুশিয়ারা খাতুন ভেড়ামারা থেকে দৌলতপুরের দিকে আসছিলেন। অটোরিকশাটি ভেড়ামারা-দৌলতপুর সড়কের আল্লারদর্গা নাসির টোব্যাকোর নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এসময় অটোরিকশার যাত্রী রুশিয়ারা খাতুন ছিটকে রাস্তায় পড়ে যান। দ্রুত তাকে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।                      
ওসি জাবীদ হাসান জানান, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইত্তেফাক/এসজেড