জাবির বাস্কেটবল চ্যাম্পিয়ন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ

আপডেট : ২৯ জুন ২০২২, ১৪:২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জিমনেশিয়ামে মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। 

প্রতিদ্বন্ধিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ৪৮-৪৭ পয়েন্টের ব্যবধানে দর্শন বিভাগকে পরাজিত করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। এ টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন দর্শন বিভাগের মো. শাহানুর রহমান সজীব। 

খেলা শেষে পরিচালনা কমিটির সভাপতি ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

এ সময় ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম. ফিরোজ-উল-হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও দর্শন বিভাগের সভাপতি এবং অন্যান্য শিক্ষক, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরিন, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্য সচিব ও শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো. আজমল আমীন প্রমুখ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

ইত্তেফাক/এসজেড