সরিষাবাড়িতে রেললাইন থেকে মাসুদ রানা (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। এদিকে নিহতের কাটা একটি হাত ও পা পাওয়া গেছে রেললাইন থেকে প্রায় ২৫০ ফুট দূরের ঝোপে।
বুধবার (২৯ জুন) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া রেলক্রসিং এলাকায় তার পাওয়া যায়। মাসুদ একই ইউনিয়নের বগারপাড় গ্রামের দুলাল মিয়ার ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে মাসুদ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বুধবার সকালে স্থানীয়রা তাকে মোনারপাড়া রেলক্রসিং এলাকায় হাত-পা কাটা ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে জিআরপি পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে।
