দীর্ঘ বিরতির পর আবারও ইমনের ছবি ধারাবাহিকভাবে মুক্তি পেতে শুরু করেছে। সাইদুল ইসলাম পরিচালিত ২৬ জুন সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘বীরত্ব’। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে সিনেমা হলে মুক্তি পাবে ছবি।
২০২০-এর শেষ দিকে শুরু হয় ‘বীরত্ব’-ছবির শুটিং। ছবিটির মূল নায়ক ইমন বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আছেন। সেখানে দুটি কালচারাল শোতে পারফর্ম করলেন। ইমন প্রতিবেদককে জানান,‘বীরত্ব ছবিটি নিয়ে আমার উচ্ছ্বাসটা অনেক। কিছু কাজ থাকে নিজের বিশেষ ভাললাগার হয়ে যায়। এই কাজটিও তেমন। আশা করছি দর্শকেরা আরো বেশি ভালবাসবে আমার এই ছবিটা রিলিজের পর।’
চিত্রনায়ক ইমনের ‘বীরত্ব’ ছবিটি মূলত নারী পাচার, মানব সম্পর্ক ও লম্বা জার্নির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বীরত্ব’।
ইমন আরো বলেন, ‘প্রায় ১২০টির বেশি লোকেশন ব্যবহার করা হয়েছে। এক লোকেশন একাধিকবার নেই। পুরো ছবি দেখলে বোরিং হবার সুযোগ নেই। তবে বার বার ইমোশনাল হতে হবে। সেপ্টেম্বরে বাংলাদেশে মুক্তি পাবে। পরে আমেরিকা, কানাডা ও ভারতের চারটি রাজ্যে মুক্তির প্ল্যান আছে। এতে একজন মফস্বলের ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি। সত্যিই অনেকদিন পর সিনেমার মতো সিনেমা করেছি। আমি অধীর অপেক্ষা করছি বীরত্ব মুক্তির। ইমন-সালওয়া ছাড়াও এতে অভিনয় করেন ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, নিপুন আক্তার, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ অনেকে।

