আড়াইহাজার উপজেলার সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত রাস্তার পাশের তিনটি দোকানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২৯ জুন) বিকেল ৪টা রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। তার সঙ্গে পুলিশ ও আনসার সদস্যরা ছিলেন।
জানা গেছে, সদর বাজারে রাস্তার পাশের কিছু দোকানের কারণে রাস্তায় যানজট সৃষ্টি হয়। প্রথমে ইউনুছ মোল্লার ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর শফিকুলের লোহার দোকানকে ৫ হাজার টাকা ও রতন পালের মিষ্টির দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন সদর বাজারের রাস্তার দু’পাশের ফুটপাতের দোকানপাট সরিয়ে দেন। এছাড়া ফুটপাতের দোকানদারদেরকে উচ্ছেদ করা হবে বলেও সতর্ক করেন। সবশেষে বাজারের ঢাকা কাবাব ও নান্না বিরিয়ানীকে স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন করার জন্য নির্দেশ দেন।
ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন জানান, আড়াইহাজার বাজার যানজট মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
