অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে দেওয়া রনি গ্রেফতার

আপডেট : ৩০ জুন ২০২২, ১৩:১০

নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোর ঘটনায় প্রধান অভিযুক্ত রহমত উল্লাহ রনিকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনা থেকে বুধবার (২৯ জুন) দুপুরে রনিকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এই মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সদর থানার ওসি মোহাম্মদ শওকত কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অধ্যক্ষ স্বপনকে জুতার মালা পরানোর ঘটনার ভিডিওতে কালো টিশার্ট পরা যুবকই রহমত উল্লাহ রনি।

এর আগে, গ্রেফতার করা হয় নড়াইলের মির্জাপুরের সৈয়দ রিমন আলী, মির্জাপুর বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী শাওন খান এবং মধ্যপাড়ার মো. মনিরুল ইসলামকে। তাদের ২৮ জুন আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তিন জনকেই জিজ্ঞাসাবাদের জন্য নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

ইত্তেফাক/কেকে