ইউক্রেনের কমান্ড সেন্টার ধ্বংসের দাবি রাশিয়ার 

আপডেট : ৩০ জুন ২০২২, ১৭:০৬

ইউক্রেনের সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত একটি কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার মধ্য দিনিপ্রো শহরের কাছে রুশ বাহিনী এক ক্ষেপণাস্ত্র হামলায় তা ধ্বংস করে দিয়েছে। খবর আল জাজিরার। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এছাড়া আল জাজিরার পক্ষ থেকে রাশিয়ার এই দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১২৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

ইত্তেফাক/এসআর