কনের সাজে বরকে আলিঙ্গন করে সামাজিক যোগাযোগমাধ্যমক ফেসবুকে ছবি পোস্ট করেছেন মার্কিন অভিনেত্রী আলেক্সান্দ্রা দাদ্দারিও। খবরটা সুখের হলেও পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা যেন খুশি নন। পছন্দের নায়িকার শুভদিনের ছবি যেন কান্না ঝরিয়েছে অনুরাগীদের চোখে।
এজন্যই কি-না পোস্ট করা তিনটি ছবির সবগুলোতে লাভ-কেয়ার-লাইক রিয়্যাক্টের চেয়ে কান্নাকাটি করা মানুষের সংখ্যাই বেশি।
বৃহস্পতিবার নিজের ফেসবুকে স্বামীসহ বিয়ের ওই ছবিগুলো পোস্ট করেন এই নায়িকা। বুধবার তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।
ছবিতে হৃদয় ভাঙার বেদনাও প্রকাশ করেছেন ভক্তরা। কমেন্টে অনেকেই প্রিয় নায়িকার বিয়ের কারণে জানিয়েছেন হতাশার কথা।
গত বছর আগস্টে চলচ্চিত্র প্রযোজক অ্যান্ড্রু ফর্মের সঙ্গে বাগদানের পর এ বছরের জুনে ইতালিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন এই নবদম্পতি।
