আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুকুল বোস আর নেই

আপডেট : ০২ জুলাই ২০২২, ১০:১৭

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস (৬৮) মারা গেছেন। শনিবার (২ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মুকুল বোস স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া মুকুল বোসের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিডনি জটিলতাসহ হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন মুকুল বোস।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ইত্তেফাক/কেকে