অস্ট্রেলিয়ায় সিয়াম-পূজার সিনেমা

আপডেট : ০২ জুলাই ২০২২, ১৫:৪৪

সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত ‘শান’ ছবিটি এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়াতে। এর আগে মালয়েশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছিল ছবিটি। 

রবিবার (৩ জুলাই) প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তানিম মান্নান এ তথ্য জানান।
 
তানিম বলেন, ‘বাংলাদেশে মুক্তির পর বেশ সাড়া জাগায় শান। তার ধারাবাহিকতায় দেশের বাইরেও পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছে। দেশের বাইরেও ছবিটি দর্শকদের কাছে প্রশংসিত হচ্ছে। তাই এবার আমরা অস্ট্রেলিয়ায় মুক্তি দিচ্ছি। রবিবার থেকে সিডনিতে মুক্তির মাধ্যমে এখানে প্রদর্শন শুরু হচ্ছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের নিকটস্থ সিনেমাহলে এসে সিনেমাটি উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পর্যায়ক্রমে অন্য স্টেটগুলোতেও চলবে।’

এম রাহিম পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে রয়েছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকেই।

 

ইত্তেফাক/এসজেড