২৫ মণ ওজনের ‘কপাল টু’, দাম ৬ লাখ

আপডেট : ০২ জুলাই ২০২২, ১৬:১৮

সাতক্ষীরার তালায় কোরবানির ঈদের জন্য প্রস্তুত ফ্রিজিয়ান জাতের ২৫ মণ ওজনের ষাঁড় ‘কপাল টু’। এর মালিক তালা সদর ইউনিয়নের শিবপুর গ্রামের এসএম নজরুল ইসলামের কন্যা নিগার সুলতানা নিপা।

ষাঁড়টির বয়স প্রায় ৪ বছর। ওজন ২৫ মণের কাছাকাছি। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ষাঁড়টি দেখতে নিপার বাড়িতে ভিড় করেন।

গরুটির মালিক নিগার সুলতানা নিপা জানান, তারা দীর্ঘদিন ধরে গরুর পালন করেছেন। প্রতি বছরের মতো এবার ঈদুল আজহার কোরবানির ঈদে বিক্রির জন্য গরুটি প্রস্তুত করেছেন। এ ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘কপাল টু’। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি ছয় লাখ টাকা বিক্রি করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

ইত্তেফাক/ইউবি