আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন ভারতের কৃষকরা

আপডেট : ০২ জুলাই ২০২২, ২১:০০

আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন ভারতের কৃষকরা। শনিবার (২ জুলাই) বিবিসি এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কৃষকদের অভিযোগ, আইন বাতিলের ঘোষণা দেওয়ার সাত মাস পরও তাদের অন্যান্য দাবি-দাওয়া বাস্তবায়ন করেনি সরকার। তাই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিতে কৃষক নেতারা ৩ জুলাই বৈঠক ডেকেছেন। দিল্লির গাজিয়াবাদে আয়োজিত এই বৈঠকে কৃষক নেতা রাকেশ টিকাইতও থাকবেন। ওই বৈঠক থেকে নতুন করে বিক্ষোভের ডাক আসতে পারে।

কৃষক আন্দোলন। ছবি: গেট্টি ইমেজ।

২০২০ সালে তিনটি কৃষি আইন পাস করেছিল নরেন্দ্র মোদির সরকার। ওই আইন পাসের পর বিভিন্ন স্থানে কৃষক আন্দোলন শুরু হয়। দিল্লির সীমানায় শিবির স্থাপন করে বসে পড়েন কৃষকরা। এক বছরের বেশি সময় ধরে দিল্লির সীমানায় আন্দোলন করেন তারা।

 

 

ইত্তেফাক/ইউবি