মেয়র আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ০৮:১৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। দিনটিকে স্মরণ করে তার পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া এবং খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। গুলশান আজাদ মসজিদে আজ শুক্রবার বাদ আসর বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। 

 

২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) রোগে আক্রান্ত হলে ৩০ নভেম্বর লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। 

 

আনিসুল হক ২০১৫ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। রাজধানীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও ‘স্মার্ট’ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি মোতাবেক বেশ কিছু উদ্যোগ নিয়ে আলোচিত ও প্রশংসিত হন তিনি।

 

 

ইত্তেফাক/ইউবি