তাইওয়ানে এখনই হামলার আশঙ্কা নেই, আমাদের গভীর পর্যবেক্ষণে আছে: জেনারেল মার্ক মিলি

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০২:০০

শীর্ষ মার্কিন জেনারেল মার্ক মিলি বলেছেন, তাইওয়ানে এখনই চীনের হামলার হুমকি নেই। তবে যুক্তরাষ্ট্র এ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। 

বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে যুক্তরাষ্ট্রের এই সেনা কর্মকর্তা বলেন, কিছু কিছু ক্ষেত্রে চীনের আগ্রাসনের সক্ষমতা বাড়ানোর বিষয়টি স্পষ্টতই বোঝা যাচ্ছে। কিন্তু যদি চীন এ ধরনের কোনও সিদ্ধান্ত নেয় তবে সেটি তাদের রাজনৈতিক পছন্দ হবে। 

তাইওয়ান নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র মনে করলেও চীন তাদের নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে। যারা একদিন পুনরায় মিলিত হবে। তাইওয়ানকে পুনরায় নিজেদের অংশ করতে প্রয়োজনে বলপ্রয়োগের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে চীন। চীনের কাছে তাইওয়ান খুবই সংবেদনশীল বিষয়। তাইওয়ানের ক্ষেত্রে চীনের নীতি অনুসরণ করা বা না করার উপর বেইজিংয়ের বৈদেশিক সম্পর্ক অনেকাংশে নির্ভর করে।

ইত্তেফাক/ইআ