ভর্তুকি দিতে ব্যর্থ সরকার, বিপাকে পাকিস্তান হজ যাত্রীরা 

আপডেট : ০৪ জুলাই ২০২২, ১০:৪৮

পাকিস্তানের অর্থনীতির ভয়াবহ অবস্থা ও দেশটির সরকারের অযোগ্যতার প্রমাণ ক্রমেই বাড়ছে। দেশটির সরকার হজযাত্রীদের ভর্তুকি দিতে ব্যর্থ হয়েছে। এক মিডিয়া রিপোর্টের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, হজযাত্রীদের সরকার থেকে ভর্তুকি দিতে না পারায় সমস্যায় ভুগছেন। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম এআরআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) দলগুলোর জোট সরকার হজযাত্রীদের ভর্তুকি দিতে ব্যর্থ হয়েছে। 

রিপোর্ট, হজ ভর্তুকি না পাওয়ায় পাকিস্তানি যাত্রীরা সৌদি আরবে আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। এখন পর্যন্ত দেশটির হজ যাত্রীরা  ভর্তুকির একটা অংশও পাননি। 

ইত্তেফাক/এসআর