৪ মাস পর করোনায় সর্বোচ মৃত্যু দেখলো দেশ

আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৫:৪৪

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২ হাজার ২৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

গত ৫ মার্চের পর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর। ওই দিন দেশে করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল। অর্থাৎ চার মাস পর করোনায় সর্বোচ মৃত্যু দেখলো দেশ।

 

গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৮৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৭৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/ইউবি