ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ০৯:২৭

ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে নয়টায়। 

 

ইমরুল কায়েস চোটে পড়ায় ঢাকা টেস্টে অভিষেক হচ্ছে সাদমান ইসলামের। সৌম্য সরকারের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন সাদমান। এ ছাড়া একাদশে ঢুকেছেন লিটন দাস। মুশফিকুর রহিমকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তিনি খেলছেন। এ টেস্টে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট বিপক্ষে বাংলাদেশের একাদশে কোনো পেসার নেই। বাংলাদেশের টেস্ট ইতিহাসেই এটিই প্রথম।

 

চট্টগ্রামের স্পিন জাদুতে সফরকারীদের নাকাল করে তিন দিনেই ৬৪ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা।  ফলে সিরিজে হারের সুযোগ নেই বাংলাদেশের। এই অবস্থান থেকে হয় জয় বা সিরিজ ড্র করতে পারে স্বাগতিকরা। তবে ২-০ তে সিরিজ জেতার জন্য মুখিয়ে বাংলাদেশ।

 

বাংলাদেশের একাদশ : সাকিব আল হাসান, সাদমান ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহম্মদ মিথুন, মমিনুল হক, মুশফিকুর রহিম, নাঈম হাসান, সৌম্য সরকার, লিটন দাস ও তাইজুল ইসলাম।

 

 

ইত্তেফাক/  ইউবি