নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে।
নিহত রাজিয়া সুলতানা কাকলীর মা খন্দকার তাছলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মঙ্গলবার সকালে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুরে আলম জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে আসল রহস্য ও আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দী পশ্চিমপাড়া থেকে রবিবার ভোরে রাজিয়া সুলতানা কাকলী ও তার আট বছরের পুত্র তালহাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন