নেইমারের ভবিষ্যৎ নিয়ে যা বললেন পিএসজির নতুন কোচ

আপডেট : ০৫ জুলাই ২০২২, ২২:০০

স্বর্ণের ডিম পাবার আশায় ২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার মূল্যে সোনার হাস উড়িয়ে এনেছিল পিএসজি। কিন্তু সেই সোনার হাস ডিম পারতে ব্যর্থ। তাই এটিকে বিক্রি করে দিতে চাচ্ছে ফরাসি জয়ান্টরা। কার কথা বলছি, এতক্ষণে বুঝে যাওয়ার কথা। নেইমারকে আর রাখতে চাচ্ছে না পিএসজি! গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপের ফুটবল বাজারের খবর এমনই।

গত মৌসুমের শেষ দিকে নেইমার বলেছিলেন, তিনি প্যারিসে আরও তিন বছর আছেন এবং এই সময়ের মধ্যে অন্য কোথাও যাওয়ার ইচ্ছে নেই। কিন্তু তাকে নিয়ে এমন খবর প্রকাশের পর গুঞ্জন শোনা যায়, ব্রাজিলিয়ান সুপারস্টার নাকি নিজেও পিএসজি ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করছেন।

এমন খবরের মধ্যেই মঙ্গলবার (৫ জুলাই) পিএসজিতে এসে উপস্থিত নেইমার। মেডিক্যাল পরীক্ষা ও জিম সেশনে সময় কাটান। একইদিন ক্লাবটিতে নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন ক্রিস্তফ গালতিয়ে। তাইতো আনুষ্ঠানিক সংবাদ সম্মলনে উঠে আসে নেইমার প্রসঙ্গও। সাংবাদিকদের উল্টো প্রশ্ন করে তিনি বলেন, কেন আমি পরিকল্পনায় নেইমারকে রাখবো না?

ক্রিস্তফ গালতিয়ে বলেন, ‘সে (নেইমার) বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তাকে কোন কোচ নিজের দলে চাইবে না? অবশ্যই দলে ব্যালেন্স বজায় রাখতে হবে। তবে আমি আমার দিক থেকে এটা নিশ্চিত জানি যে, তার কাছ থেকে আমি কি চাইবা। আমি এটাও নিশ্চিত, সে আমাদের সঙ্গে থাকছে।’

‘কারণ আমরা এখানে সেরাদের চাই,’ যোগ করেন তিনি।

ইত্তেফাক/টিএ