শিডিউল বিপর্যয় দিয়ে শুরু ট্রেনের ঈদযাত্রা

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৫:৪৫

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনটা শুরু হয়েছে শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে। গত সোমবার গাইবান্ধায় একটি ট্রেনের ইঞ্জিন বিকালের ঘটনার প্রভাব পড়ে গতকাল মঙ্গলবার (৫ জুলাই) ট্রেনের স্বাভাবিক চলাচলে। এতে ঈদযাত্রার প্রথম দিনেই কখন ট্রেন আসবে বা ছাড়বে তা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। তারপরেও ভোগান্তি ও অনিশ্চয়তা পার করে নাড়ির টানে বাড়ি ফিরতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা।

রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেছেন, কয়েকটি ট্রেন ছাড়া সবগুলো ট্রেনই শিডিউল অনুযায়ী ছেড়েছে। শুধু রংপুর এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস দেরিতে ছেড়েছে। ট্রেন বিলম্বে আসায় ছাড়তে দেরি হয়েছে। সামনের দিনগুলোতে এমনটা আর থাকবে না বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

ইত্তেফাক/এমএএম