নওগাঁর বাবলাতলীর চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা নিহত ৪ শিক্ষকসহ ৫ জন নিহতের ঘটনায় ট্রাকচালক রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মান্দা উপজেলার সাবাইহাট এলাকা থেকে তাকে গ্ৰেপ্তার করা হয়।
বুধবার দুপুরে নওগাঁ শহরের একটি ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৫’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রিয়াজ শাহরীয়ার।
তিনি জানান, ঘটনার পর নিহত শিক্ষকদের পরিবারের পক্ষ থেকে আলাদা আলাদা মামলা করা হয়। যেখানে মূল আসামি করা হয় রেজাউলকে। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিল ট্রাকচালক রেজাউল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাড়ির পাশ থেকে গ্ৰেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কথা শিকার করেছেন বলে দাবী র্যাবের।
গত ২৪ জুন সকালের দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী নামক স্থানে একটি যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয় ট্রাকটি। ঘটনায় ৪ শিক্ষকসহ ৫ জনের মৃত্যু হয়।

রাজবাড়ীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন রেজাউল করিম