মার্কিন দুই রকেট সিস্টেম ধ্বংসের দাবি রাশিয়ার 

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৮:২৩

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের দেওয়া হাই মোবিলিটি আর্টিলাটি রকেট সিস্টেমস (হিমার্স)  ধ্বংসের দাবি করেছে রাশিয়া। এছাড়া রুশ বাহিনী পূর্ব ইউক্রেনে দেশটির গোলাবারুদ ডিপো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বুধবার (৬ জুলাই) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দেওয়া দুইটি হিমার্স ধ্বংস করেছে রাশিয়া। এছাড়া ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের ক্রামতোর্স্কের দক্ষিণে একটি গ্রামে সম্মুখসারির কাছে হিমার্সের জন্য রকেট সংরক্ষণকারী দুটি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৩৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুইপক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও জোরদার হয়েছে। 

ইত্তেফাক/এসআর