কমছে স্বর্ণের দাম 

আপডেট : ০৬ জুলাই ২০২২, ২১:২৪

দেশের বাজারে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।  

আগমীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে এ নতুন দর কার্যকর হবে। 

বিশ্ববাজারে দরপতনের কারণে এ দাম কমানো হয়। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দামের ভরি (১১.৬৬৪ গ্রাম) দাঁড়াচ্ছে ৭৮ হাজার ৩৮২ টাকা। 

স্বর্ণের গহনা। ছবি: সংগৃহীত

সর্বশেষ গত ২৬ জুন স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ৯১৬ টাকা কমানো হয়। এর আগে স্বর্ণের ভরি ৮২ হাজার ৪৬৪ টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

ইত্তেফাক/এএএম