কাজীরহাট-আরিচা নৌপথে চালু হলো দ্রুতগতির ফেরি

আপডেট : ০৭ জুলাই ২০২২, ০০:৪৫

পাবনার বেড়ার কাজীরহাট-আরিচা নৌপথের ভোগান্তি কমিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করছে বিআইডব্লিউটিসি। এ রুটে চলাচল করা ছোট (ডাম্প) ফেরি সরিয়ে নিয়ে বড় রো রো ফেরি সংযোজন করা হয়েছে।

পুরোনো ফেরি দিয়ে ১৭ কিলোমিটার নৌপথ সচল রাখতে গিয়ে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বারবার বিড়ম্বনায় পড়লেও ফেরি স্বল্পতার কারণে সংকট কাটাতে পারেনি। পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া-পাটুরিয়া ও মাওয়া-মাঝিকান্দি রুটে ফেরির গুরুত্ব কমে গেলে বিআইডব্লিউটিএ সেখান থেকে ফেরি সরিয়ে এনে এ নৌপথে যুক্ত করেছে। এতে পণ্যবাহী পরিবহনগুলো আবার ঘাটমুখী হবে বলে তারা আশা করছেন।

বিআইডব্লিউটিএর সিদ্ধান্ত অনুযায়ী ডাম্প ফেরি ‘কপোতি’ রাণীক্ষেত কলমীলতাসহ কম গতিতে চলাচল করা ফেরিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। যোগ করা হয়েছে দ্রুতগতির রো রো ফেরি গোলাম মওলা, বীরশ্রেষ্ঠ রুহুল আমীন, বেগম সুফিয়া কামাল, ফেরি আলী কদম। বর্তমানে খুব সহজেই পরিবহন ও যাত্রীরা ফেরিতে উঠতে সক্ষম হচ্ছে। এতে করে পরিবহন ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উল্লেখ্য নগরবাড়ী-আরিচা নৌপথটি যমুনা সেতু চালু হওয়ার পর দীর্ঘ ১৮ বছর বন্ধ ছিল। পরে পাঁচ কিলোমিটার ভাটিতে কাজীরহাট নামক স্থানে ঘাটটি স্থাপন করা হয়। পাবনা-নাটোরসহ কয়েক জেলার পণ্য দ্রুত ও কম খরচে রাজধানীতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে দেড় বছর আগে চালু করা হয় কাজীরহাট-আরিচা নৌপথ। পাবনা থেকে সড়ক পথে প্রায় ৯২ কিলোমিটার দূরত্ব কম হওয়ায় একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হচ্ছে অন্য দিকে সড়ক পথের নানা বিড়ম্বনা এড়িয়ে ঢাকা পৌঁছাতে পেরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ রুটটি।

কাজীরহাট ফেরিঘাট ব্যবস্থাপক বিআইডব্লিউটিসির কর্মকর্তা মাহবুবর রহমান জানান, কাজীরহাট-আরিচা নৌপথের যাত্রী ও পরিবহন পারাপার স্বাভাবিক রাখতে দ্রুত গতির রো রো।

ইত্তেফাক/এমএএম