কেরুতে আখের ফলন বাড়াতে পোকা দমন অভিযান

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৬:০৪

চুয়াডাঙার দামুড়হুদায় দর্শনা কেরু চিনিকলের খামারে আখ উৎপাদন বাড়াতে পোকাদমন অভিযান চালানো হয়েছে।

বুধবার (৬ জুলাই) ঔষধ ও কীটনাশক ছিটিয়ে খামারে 'রোগ ও পোকাদমন' কর্মসূচি পালন করেন কেরু অ্যান্ড কোম্পানির চিনিকলের কর্মকর্তা-কর্মচারীরা।

মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন জানান, আখের ফলন বাড়াতে ও সুস্থসবল ও অধিক চিনিযুক্ত আখ পেতে ক্ষেত পরিস্কার করা হচ্ছে। এ বছর মিলের ১০টি কৃষিখামারে মোট ৪ হাজার ২শ ৩০ একর জমিতে আখ উৎপাদন করা হচ্ছে।

ইত্তেফাক/এসটিএম