নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে ছাত্রলীগ নেতা হাসিবুল বাশারকে (২৫) জবাই করে হত্যার ঘটনায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- হত্যা মামলার ১০ নম্বর আসামি উপজেলার গোপমধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের সামু ডাক্তার বাড়ির মানিক মিয়ার ছেলে রকি (২৬) ও ১১ নম্বর এজাহার নামীয় আসামি মহবুল্যাপুর গ্রামের চৌধুরী পুতের বাড়ির আব্দুল হাইয়ের ছেলে বাহার উদ্দিন (২২)।
শুক্রবার সকালে নোয়াখালীর (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা হাসিব হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। পুলিশ অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে বলেও জানান এসপি।

বেগমগঞ্জে ছাত্রলীগ নেতাকে গলাকেটে হত্যা