বাবা হারালেন মোস্তফা সরয়ার ফারুকী

আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৩:২১

দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বাবা আব্দুর রউফ ফারুকী মারা গেছেন। শুক্রবার (৮ জুলাই) বেলা ১১টায় তার মৃত্যু হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন ফারুকীর ঘনিষ্ঠজন, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

ফেসবুকে রাজ লিখেছেন, ‘বস মোস্তফা সরয়ার ফারুকীর আব্বা একটু আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।’

এজন্য সবার কাছেই ফারুকীর বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। তাই ফারুকীর বাবার মৃত্যুতে শোকাহত সকলেই। রাজের পোস্টে শোবিজ জগতের অনেকেই শোকার্ত মন্তব্য করেছেন। এর মধ্যে আছেন চিত্রনায়ক ইমন, অভিনেতা আহসান কবির, জামিল হোসেন, রাশেদ মামুন অপু, গায়িকা লোপা হোসেন, নির্মাতা-অভিনেতা কচি খন্দকারসহ আরও অনেকে।

ইত্তেফাক/এসজেড