পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় তিন কোটি সাড়ে ১৬ লাখ টাকা টোল আদায় 

আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৪:২৪

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি সাড়ে ১৬ লাখ টাকা টোল আদায় করা হয়েছে । 

শুক্রবার (৮ জুলাই) দুপুরে সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পদ্মা সেতুর জাজিরার টোলপ্লাজা সূত্রে জানা যায়, পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। এই সময়ের মধ্যে সেতু দিয়ে চলাচল করেছে ২২ হাজার ৭০৩টি যানবাহন। 

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, জাজিরা প্রান্তে কোনো যানবাহনের চাপ নেই। তবে মাওয়া প্রান্তে বেলা ১১টার পর কিছুটা চাপ তৈরি হয়েছে। 

গত ২৬ জুন পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছিল। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছিল। 

এরপর গত ২ জুলাই পদ্মা সেতুতে ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় করা হয়। এটিই সেতুতে সর্বোচ্চ টোল আদায়। ওই দিন সেতু দিয়ে গাড়ি চলাচল করে ২৬ হাজার ৩৯৮টি।

ইত্তেফাক/মাহি