বঙ্গবন্ধু সেতুতে টোলে রেকর্ড ভঙ্গ

আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৬:৩৭

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌তে টো‌ল আদা‌য়ে রেকর্ড সৃষ্টি হ‌য়ে‌ছে। গেল ২৪ ঘণ্টায় সেতুর দুইপা‌ড়ে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সা‌ড়ে তিন কো‌টি টাকার টোল আদায় হ‌য়ে‌ছে।

বিষয়‌টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী। 

বঙ্গবন্ধু সেতু সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু সেতু‌তে বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল হ‌তে শুক্রবার (৮ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইপা‌ড়ে টোলপ্লাজাতে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ৪০ লাখ ৭ হাজার ৭শ টাকা। এতে পরিবহন পারাপার হয়েছে ৪৩ হাজার ৫৯৫‌টি। এদিকে সেতুর পূর্ব টোলপ্লাজা দি‌য়ে উত্তরবঙ্গের দিকে ২৫ হাজার ১১৩‌টি পরিবহন পার হ‌য়ে‌ছে। অন‌্যদি‌কে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ১৮ হাজার ৪৮২‌টি পরিবহন সেতুর প‌শ্চিমপাড় টোলপ্লাজা অতিক্রম করেছে। এছাড়া মোটরসাই‌কেল সেতু পারাপার হয়েছে ৬ হাজার ৩৪১টি। 

এরআগে ঈদুল ফিতরে গত ২৯ এপ্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪৪ হাজার ২৭৪‌টি পরিবহন পারপা‌রের বিপরীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কো‌টি ১৯ লাখ ৭ হাজার ২০০ টাকা। 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী ব‌লেন, সেতুতে সমস্ত টো‌লের ইতিহাস ভঙ্গ করেছে। গত ২৪ ঘণ্টায় সেতুতে সর্বাধিক টোল আদায় হ‌য়ে‌ছে।

ইত্তেফাক/এমএএম