বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সহ-সভাপতি ও সময় টিভির কুয়েত প্রতিনিধি শরিফ মোহাম্মদ মিজানুর রহমান মারা গেছেন।(ইন্নালিল্লাহি....রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার বনশ্রীর নিজ বাসায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর। সম্প্রতি পরিবারের সঙ্গে ঈদ করতে ছুটিতে দেশে আসেন। মৃত্যুকালে মোহাম্মদ মিজানুর রহমান স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নে রামনগর সুয়াগাজী বাড়ি পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
তার কন্যা সাকি রেজওয়ানা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দুইটার সময় বাবার হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছিল। এরপর হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
জ্যেষ্ঠ এই সাংবাদিকদের মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েতসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেছেন। আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা। এই সাংবাদিকদে মৃত্যুতে কুয়েত কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
