‘অটোমোবাইল রিপোর্টাস ফোরাম’র সভাপতি মিজান, সাধারণ সম্পাদক আজাদ

আপডেট : ০৮ জুলাই ২০২২, ২১:৪৫

দেশের অটোমোবাইল খাতের উন্নয়নে সময়োপযোগী প্রতিবেদন ও গবেষণার মাধ্যমে অবদান রাখার প্রত্যয় নিয়ে শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদপত্র ও অনলাইনের সাংবাদিকদের নিয়ে গঠিত হলো ‘অটোমোবাইল রিপোর্টাস ফোরাম (এআরএফ)’। সংগঠনটি বৃহস্পতিবার (৩০জুন) রাজধানীর কারওয়ান বাজারে এক রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। 

নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়াজ ডটকম ডটবিডি’র মিজানুর রহমান এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের অনলাইন হেড আজাদ বেগ। এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার মাহফুজুল্লাহ বাবু এবং বিবার্তা২৪ডটনেটের চিফ রিপোর্টার উজ্জ্বল এ গমেজ। 

কমিটির অন্যরা হলেন-যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ আলিফ (দৈনিক প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক রেজওয়ান ফয়েজ (এটিএন নিউজ), কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত (বিজটেক২৪ডটকম), তথ্য ও প্রচার সম্পাদক শাহজালাল রোহান (সারাদিন ডটনিউজ), দফতর সম্পাদক গাজী মনসুর আজিজ (দৈনিক আলোকিত বাংলাদেশ), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম মনি (মোহনা টিভি) এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক সাজেদুর রহমান (দৈনিক নতুন সময়)। 

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএএম