সেনাপ্রধানের পক্ষ থেকে দুঃস্থ-দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৩:২০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা সেনানিবাসের আশে-পাশের দুঃস্থ ও দরিদ্র মানুষের মাঝে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ জুলাই) ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন, মানিকদী প্রাঙ্গণে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে এই ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের পক্ষে ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি, উপস্থিত দুঃস্থ ও দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেন। 

উক্ত অনুষ্ঠানে সামরিক ও অসামরিক কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম