বিশেষজ্ঞ পেসার ছাড়াই বাংলাদেশের টেস্ট স্কোয়াড

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১২:১৯

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলমান সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট আজ থেকে শুরু হয়েছে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়। এই টেস্ট স্কোয়াডে নেই কোনো বিশেষজ্ঞ পেসার। বাংলাদেশের দেড় যুগের টেস্ট ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা ঘটেনি।

 

মুশফিকুর রহিম আঙুলে চোট পাওয়ায় তাকে নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত তিনি খেলছেন। তবে মুশফিক খেলবেন শুধু ব্যাটসম্যান হিসেবে। উইকেটকিপিং করবেন লিটন দাস। লিটনকে জায়গা দিতে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। আর এ কারণে বাংলাদেশের একাদশে নেই কোনো পেসার। এমন ঘটনা বাংলাদেশের টেস্ট ইতিহাসেই এটিই প্রথম।

 

চট্টগ্রাম টেস্টে দলে একমাত্র পেশার ছিলেন মোস্তাফিজুর রহমান। ওই টেস্টে তিনি মাত্র ২ ওভার বল করার সুযোগ পেয়েছেন। চট্টগ্রামে স্পিন জাদুতে সফরকারীরা নাকাল হয়ভ মাত্র তিনদিনেই ৬৪ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। ঢাকা টেস্টেও স্পিন জাদুতে ২-০ তে সিরিজ জেতার জন্য মুখিয়ে বাংলাদেশ।

 

বাংলাদেশের একাদশ : সাকিব আল হাসান, সাদমান ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহম্মদ মিথুন, মমিনুল হক, মুশফিকুর রহিম, নাঈম হাসান, সৌম্য সরকার, লিটন দাস ও তাইজুল ইসলাম।

 

 

ইত্তেফাক/ ইউবি