ফেনীতে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত

আপডেট : ১০ জুন ২০১৯, ০৯:৪০

ফেনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া ভাঙার তাকিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ঘোপাল গ্রামের লিয়াকত হোসেনের স্ত্রী বিবি জোহরা মুন্নি (৩৫) ও তার মেয়ে ফারিয়া আক্তার (১৫)। এ ঘটনায় আহত লিয়াকত হোসেন ও তার দু ছেলেকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও সংকটাপন্ন।

 

মহিপাল হাইওয়ে পুলিশের এস আই শাহজাহান জানান, বাসটি জব্দ ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

 

ইত্তেফাক/এএম