নন্দীগ্রামে ভটভটি উল্টে দুই ভাই নিহত

আপডেট : ১০ জুন ২০১৯, ১০:২২

বগুড়ার নন্দীগ্রামে শ্যালো মেশিন চালিত ভটভটি উল্টে দুই ভাই নিহত হয়েছে। রবিবার রাত ১১টার দিকে উপজেলার পণ্ডিতপুকুর আঞ্চলিক সড়কের পদ্মপুকুর কাতলগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের তৈয়বপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আঙ্গুর আলী (৪৫) ও তার ছোট ভাই হাবিবুর রহমান (১৯)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাই রাজশাহী সিটি হাট থেকে দুটি মহিষ কিনে ভটভটিযোগে বাড়ি ফিরছিলেন। তারা বাড়ির কাছাকাছি পদ্মপুকুর কাতলগাড়ী মোড়ে পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়।  এতে ভটভটির নিচে চাপা পড়ে দুই ভাই  নিহত হয়।

আরো পড়ুন : সংসদ অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

সোমবার সকালে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি