আগামীকাল কোরবানির ঈদ। তবে এখনো জমে উঠেনি কোরবানির পশুর হাট। রাজধানীর বাইরে থেকে ট্রাকে হাটে গরু আসছে। তবে বাজারে এখনো ক্রেতাদের দেখা মিলছে না বলে জানিয়েছেন পশু বিক্রেতারা। শনিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে রাজধানীর কমলাপুর পশুর হাটে এমন চিত্র দেখা গেছে।
পশু বিক্রেতারা বলছেন, আগামীকাল কোরবানি। তবে এখনো বাজারে ক্রেতা পাওয়া যাচ্ছে না। বিক্রি করতে পারবো কিনা বুঝতে পারছি না।
তবে কয়েকজন ক্রেতা বললেন ঠিক উল্টো। তারা বলছেন, গরুর দাম বেশি। তুলনামূলক গরুর দাম বেশি।
ব্রাহ্মণবাড়িয়া থেকে গরু নিয়ে এসেছেন মো. সাহাজান। তিনি বলেন, ‘আমি ৩ টা গরু নিয়ে এসেছি। এখনো একটাও বিক্রি করতে পারিনি।’
হাট থেকে গরু কিনে যাচ্ছিলেন এক ক্রেতা। তিনি জানালেন, ৫ মণ ওজনের গরুটি তিনি ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে কিনেছেন।
ইতোমধ্যে রাজধানী ছেড়ে অনেক মানুষ। নগরী অনেকটা ফাঁকা। সীমিত পরিসরে গাড়ি চলছে।
