দরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৯:২৩

প্রতি বছরের ন্যায় এবারও আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছে বেনাপোল রিপোটার্স মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড। সমিতির আয়োজনে শুক্রবার সকালে  হত দরিদ্রদের মধ্যে  ঈদ সামগ্রী দেওয়া হয়েছে।

এ সব পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী হিসেবে দেওয়া হয়েছে সেমাই, চিনি, সাবান, পেয়াজ, রসুন, ডাল, আলু, লেবু পটল, পুইশাক, ডাটা ও নগদ অর্থ সহ বিভিন্ন  উপহার সামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা এ বি এস আক্কাস আলী, প্রভাষক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক বকুল মাহবুব, কাজী শাহজাহান সবুজ, সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সাংবাদিক দেবুল কুমার, আলী হোসেন, প্রতিষ্ঠানের সহসভাপতি রাকিব আহমেদ, রাজু আহমেদ, সিমা, সেলিনা ইভা সাজেদা, বৈশাখী, পুতুল, রিমনসহ সমিতির সদস্যরা। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন সাংবাদিক এম এ রহিম। ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশি এ সব পরিবারের সদস্যরা।  

 

ইত্তেফাক/ইউবি